শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার

প্রতিনিধির নাম / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক: চীন ও ব্রাজিলের মধ্যে সর্বাত্মক সহযোগিতা আরও গভীর হলে তা শুধু দু’দেশের উন্নয়নেই নয়, বৈশ্বিক পরিমণ্ডলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় লিন চিয়ান বলেন, ২৭ জুলাই সকালে প্রেসিডেন্ট সি চিনপিং ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, ‘চীন-ব্রাজিল একটি ন্যায়ভিত্তিক বিশ্ব এবং আরও টেকসই পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দু’দেশের আরও গভীর ও সর্বাত্মক সহযোগিতা উভয় দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ ছাড়া গ্লোবাল সাউথভুক্ত দেশের মধ্যে সংহতি ও ঐক্য আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মনে করেন মুখপাত্র লিন চিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর