নিজস্ব প্রতিনিধি: ১৭ মে রোজ রবিবার চট্টগ্রামে বুদ্ধাংকর বিহার ও বিদর্শন কেন্দের কর্তৃক আয়োজিত শুভ বুদ্ধ পূর্ণিমা পূর্ণমিলনী ও সংবার্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা ছিলেন ভদন্ত করুনানন্দ থের, অধ্যক্ষ, অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স, বজ্রযোগিনী, মুন্সিগঞ্জ।
প্রধান অতিথি উপস্থিত ভারতের কলকাতাস্থ সম্বোধি বিহারের অধ্যক্ষ, ভদন্ত শ্রদ্ধানন্দ থের,
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. উপানন্দ মহাথের, অধ্যক্ষ, নব পন্ডিত বিহার, চট্টগ্রাম।
এবং বিভিন্ন বিদগ্ধজন উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে করুনানন্দ থের মহোদয়কে সংবধর্না দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি ও শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ সহ অনেকে