শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি  নেতাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম / ২৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ সালিশী বৈঠকে হামলা চালিয়ে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে। গত ১৮মে সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৭মে স্থানীয় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার লোকজন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২নম্বর ওয়ার্ড যুবদলে অফিসে হামলা ও ভাংচুর চালায়। ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা এ হামলা চালায়। এসময় ৪/৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হক তাদের বাধা দেয়। এতে আশপাশের এলাকয় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এঘটনায় গত ১৮মে রাতে বিরাবো বাজারে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে উভয়ই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থিতরা উত্তেজিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালায়।

হামলাকারীরা কাঞ্চন পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোজাম্মেল হককে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর