শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

পটিয়ায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৩৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন: অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় “গতি, সেবা, ত্যাগ”—এই তিন মূলমন্ত্র সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়, যা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির মাধ্যমে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাজেশ বডুয়া। শোভাযাত্রায় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন লিডার তপু বডুয়া।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়ে জনগণকে সচেতন করা।

ফায়ার সার্ভিস সদস্যরা বলেন, দুর্ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখানোর চেয়ে দুর্ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতা ও সচেতনতা সবচেয়ে বেশি কার্যকর। এজন্য সকলকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় পথচারীদের মাঝেও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর