শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

রাজাপুরে চল্লিশকাহনিয়া শাহ রুমি-চান দরবার শরীফে ওরশ মোবারক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১২৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া গ্রামে “শাহ রুমিচান দরবার শরীফে ২ জুন ২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে এলাকাবাসীর শতস্ফুত সহযোগীতায় ধর্মীয় দরবারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দরবারের খাদেম আলহাজ্ব মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ বাহাউদ্দিনবাচ্চু, উপজেলা বিএনপি নেতা আবু সায়েম আকন, উপজেলা ছাত্রদল নেতা নাসিম সোহেল, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার, রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি সাংবাদিক মোঃ আলমগীর শরীফ, ঝালকাঠি জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, ঝালকাঠি তথা দক্ষিণ বাংলার সনামধন্য কবি ও গীতিকার ডাঃ জহিরুল ইসলাম বাদল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের রাজাপুর উপজেলা সভাপতি মহিউদ্দিন ভান্ডারী ও সাধারণ সম্পাদক নোয়াব মৃধা।

উক্ত দরবারি অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মীয় বক্তা ও সংগীতশিল্পীরা নবীর শাণ, শ্যামা, কাওয়ালী ও ধর্মীয় দরবারি সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাত করেন। এ অনুষ্ঠানে এলাকা ও বিভিন্ন অঞ্চল থেকে শত শত ভক্তবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে সুন্দর ও সার্থক করে তুলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন রাজাপুর থানার পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর