শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবসে পটিয়ায় মানবতার বন্ধনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে পটিয়া রেলস্টেশন সংলগ্ন সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও মানবতার বন্ধনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর।

এতে নুরুল আলম সওদাগর বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম তিনি বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় বিভিন্ন কারনে আজ বৃক্ষ নিধন হতে চলেছে তা ভবিষ্যতের জন্য বড় হুমকি এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।আরও উপস্থিত ছিলেন পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাষ্টার তন্ময় চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আবু হেনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাবেদ, নির্বাহী সদস্য মন্জুরুল আলম, সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মানবতার বন্ধনের উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর