শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ঈদগাঁওতে ছুরিকাঘাত-হত্যাকান্ড-কিশোর গ্যাং তৎপরতা, জনমনে উদ্বেগ 

প্রতিনিধির নাম / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও উপজেলায় সাম্প্রতিক সময়ে সংঘর্ষ, ছুরিকাঘাত, হত্যাকাণ্ড ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা হীনতা তৈরি হয়।

জানা যায়, উপজেলার পালাকাটা, লরাবাগ ও স্টেশনসহ বিভিন্ন এলাকায় ঘটনা ঘটে। তৎমধ্য জালালাবাদ লরাবাগে মাত্র এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু পুরো উপজেলাজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়াও ঈদগাঁও স্টেশনে দোকানে ঢুকে ছুরিকাঘাতের ঘটনায় একজন গুরুতর আহত হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ভিডিও প্রচারের ঘটনায় কথিত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ,বিভিন্ন অপরাধমূলক কর্ম কাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান অভিযান খুব একটা দেখা যায়না।

স্থানীয় বাসিন্দাদের মতে, উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং,সামাজিক বিরোধসহ সংঘর্ষের ঝুঁকি কবে কমবে? সময় মতো নজর দারি,তথ্য সংগ্রহ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা গেলে বহু ঘটনা এড়ানো সম্ভব হত।

সচেতন মহলের মতে, প্রশাসনের কার্যকরী পদ ক্ষেপ গ্রহণ, নিয়মিত টহল বৃদ্ধি, কিশোর গ্যাং দমনসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজর দারী এখন সময়ের দাবি।

এলাকাবাসীর দাবি, ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন না হলে জনমনে আস্থার সংকট হবে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করার আহবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর