শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ঈদগাঁওতে দোকান কর্মচারীকে ছুরিকাঘাত,গ্রেফতার-১

প্রতিনিধির নাম / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও স্টেশন এলাকায় কম্পিউটার দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আহমদ নবী ভোমরিয়াঘোনা এলাকার মৃত মমতাজ আহমদের ছেলে। তিনি ঈদগাঁও স্টেশনের ‘কুড়ি কম্পিউটার’ নামক প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে। রবিবার (৭জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দ্বিতীয় দফায় সংঘবদ্ধ একটি দল ঘটনাস্থলে এসে আহমদ নবীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

​ব্যস্ততম স্টেশন এলাকায় প্রকাশ্যে এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর