শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দীর্ঘদিন ঝুলে থাকা ঈদগাঁও বাজারের ইজারা কার্যক্রম আনুষ্ঠানিক সমাপ্তি 

প্রতিনিধির নাম / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: দীর্ঘ প্রতীক্ষা পর অবশেষে সম্পন্ন হল ঈদগাঁও বাজারের ইজারা কার্যক্রম। পূর্বে টানা চার দফা দরপত্র আহ্বান করা হলেও কোন ইজারাদাতা অংশ না নেওয়ায় ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। অবশেষে পঞ্চম দফার দরপত্রে কাঙ্ক্ষিত সাড়া মেলায় ইজারা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়।

সূত্র মতে, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্তৃক আহূত পঞ্চম পর্যায়ের দরপত্রে অংশ নিয়ে পশ্চিম পোকখালী এলাকার আনোয়ার হোসেন বাজারটির ইজারা লাভ করেন।

তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ১ হাজার টাকা বেশি দরপত্র জমা দিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন। ফলে দীর্ঘদিন ঝুলে থাকা ঈদগাঁও বাজারে ইজারা কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, চলতি বছরের ৩ জুন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ইজারা প্রদানের লক্ষ্যে পঞ্চম পর্যায়ের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন,ইজারা কার্যক্রম সম্পন্ন হওয়ায় বাজার ব্যবস্থাপনা,রাজস্ব আদায় এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সে সাথে বাজারের শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাও করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর