মোঃ আলমগীর হোসেন ক্রাইম রিপোর্টার: ১০ জুন ২০২৬ তারিখে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, বৈষম্যবিরোধী মামলার ১ জন আসামি এবং বিভিন্ন মামলার অপরাধের সঙ্গে জড়িত আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।
সর্বমোট ৮ জনকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।