শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া  নির্বাচনী মাঠে আলোচনায়  চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম 

প্রতিনিধির নাম / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের রাজনীতিতে বইছে আগাম হাওয়া। সাধারণ মানুষের প্রত্যাশা ও স্থানীয় রাজনৈতিক সমীকরণে সদ্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা গনসংযোগ, সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।

সারাদেশে ন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নে শতাধিক সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানান কৌশলে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এর মধ্যে আশিয়া ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা উঠে আসে দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তৌহিদুল ইসলাম।

মাওলানা মো: তৌহিদুল ইসলাম দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের

সাথে যোগাযোগ স্থাপন করে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন।

তিনি করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো সামাজিক ও মানবিক বিপর্যয়ে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন ভবিষ্যতে তিনি এলাকার উন্নয়ন সুশাসন নিশ্চিত সহ মাদক, ইয়াবা, কিশোর গ্যাং মুক্ত আধুনিক মডেল আশিয়া ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এরই মধ্যে তিনি সর্বস্তরের মানুষের মনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন বলে জানান। ​নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে জানতে চাইলে মাওলানা মো. তৌহিদুল ইসলাম জানান, রাজনীতি তার কাছে কোনো পেশা নয়, বরং জনগণের সেবা করার একটি অন্যতম মাধ্যম। তিনি বলেন, “আমি আশিয়া ইউনিয়নবাসীর অধিকার রক্ষা, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ব্যাপারে সাধারণ মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের ব্যাপক সাড়া ও ভালোবাসা পাচ্ছি।

​তিনি আরও বলেন, “আমি আশিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, সমর্থন এবং মূল্যবান দোয়া কামনা করছি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তবে এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং স্মার্ট মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। এলাকার সচেতন মহলের মতে, দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক ও পটিয়া উপজেলার আহবায়ক মাওলানা মো: তৌহিদুল ইসলাম

এর মতো একজন পরিচ্ছন্ন ও ত্যাগী ভাবমূর্তির নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে আশিয়া ইউনিয়নের নির্বাচনী সমীকরণে এক নতুন ও ইতিবাচক মাত্রা যোগ হবে। মাওলানা

মো. তৌহিদুল ইসলাম সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর