শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

প্রতিনিধির নাম / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালো কক্সবাজারের ঈদগাঁও উপজেলাবাসী। দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছাসিত আর উৎফুল্লতা দেখা গেছে।

১৩ জুন (শনিবার) দুপুর একটার দিকে কক্সবাজার হয়ে সড়ক পথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ীবহন ঈদগাঁও এলাকায় পৌঁছেন। প্রধানমন্ত্রী নিজেই ড্রাইভিং করে আস্তে ধীরে চালিয়েছেন গাড়ী। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ীর ভেতর থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান ঈদগাঁওবাসীকে। প্রধানমন্ত্রীর গাড়ীর পেছনে দীর্ঘ লাইন গাড়ীর বহন যেন নজর কাটলো উপস্থিত লোকজনের মাঝে।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পযন্ত তিনঘন্টা ব্যাপী মাননীয় প্রধান মন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা,স্বাগত জানাতে অপেক্ষা করেন ঈদগাঁও উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও মহিলাদলের ইউনিয়ন,ওয়ার্ড পযার্য়ের দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সাধারণ লোকজন।

গরু বাজারস্থ ঈদগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকেই বাস স্টেশনের ঈদগড় সড়কস্থ পযন্ত মহাসড়কের দুইপাশে অসংখ্য লোকজনের সমাগম ঘটেছে। এই সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা আর স্বাগত জানিয়ে স্ব স্ব ইউনিয়নের পক্ষে ব্যানার ও পেষ্টুন চোখে পড়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রে তালে তালে মিছিল আর শ্লোগানে মুখরিত করে তুলেছেন রাজপথ।

বিভিন্ন পয়েন্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দায়িত্ব পালন করতেও দেখা যায়।

এতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজমগীরসহ উপজেলা ও ইউনিয়ন পযার্য়ের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা।

দেখা যায়,কলেজ গেইটস্থ ঈদগাহ রশিদ আহমদ কলেজের অসংখ্য ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা কলেজকে জাতীয় করনের দাবী জানিয়ে মহাসড়কের দুই পাশে অবস্থান করেছেন।

উল্লেখ,দীর্ঘবছর পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে ঈদগাঁও উপজেলাবাসীর পাঁচটি দাবী ছিল,ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স নির্মাণ,ফায়ার সার্ভিস স্থাপন,ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় কে সরকারীকরন, ১০০ শষ্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল নির্মান ও ঈদগাহ রশিদ আহমদ কলেজকে জাতীয় করণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর