শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু

প্রতিনিধির নাম / ৩৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: ১৩ জুন শনিবার দিনাজপুরের বীরগঞ্জে ভোর ৫ টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে আরজিনা কিসকু (৩০) নামীয় এক আদিবাসী মহিলা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।

ঘটনার বিবরণে জানা যায় ওই মহিলা অন্যান্য দিনের ন্যায় ঘুম থেকে উঠে ঘরের টিনের দরজা খুলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা কবলিত হয়।

ধারণা করা হচ্ছে টিনের বাড়িতে বিদ্যুতের লুজ ওয়্যারিংয়ের কোন তার লিক হয়ে দরজাটি বিদ্যুতায়িত ছিল এবং সেখানে স্পর্শ করায় বিদ্যুৎ শকে তার মৃত্যু হয়।

বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নবী হোসেন জানান ভোর সাড়ে ৫ টায় তাকে মৃত্যু অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে দুপুর ১২:৩০ টায় লাশ তাদের স্বজনকে হস্তান্তর করেন।

মৃত আরজিনা কিসকুর স্বামী বিমল মুরমু, তার বাবা কবিরাজ কিসকু ও তদন্তকারী পুলিশ অফিসার এস আই দেবাশীষ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর