শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

প্রতিনিধির নাম / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুন ২০২৬, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপি দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

​আজ সকাল ৫টা ১৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ জব্দ করা হয়।একই স্থানে দুপুর ৩টা ৪৫ মিনিটে পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়।

​উক্ত অভিযানে জব্দকৃত

মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫,০০০ টাকা। জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।​শুধুমাত্র জুন মাসেই ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। চলতি জুন মাসে তারা সর্বমোট ৬২১ বোতল ‘এস্কাফ’ সিরাপ, ৪৪ বোতল ‘ফেয়ারডিল’ সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২,৭৮,০০০ টাকা।

​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর