শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ফেসবুকে অপ-প্রচারের পটিয়া প্রেসক্লাবের বিবৃতিতে প্রতিবাদ

প্রতিনিধির নাম / ৪৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

পটিয়া প্রতিনিধি: আমরা পটিয়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে।

প্রকৃতপক্ষে, সভাপতি নুর হোসেন তার একটি পারিবারিক অনুষ্ঠানের প্রয়োজনে ক্লাবের সদস্যদের অবগত করে প্রেস ক্লাব থেকে ২টি চেয়ার সাময়িকভাবে নিয়ে যান এবং অনুষ্ঠান শেষে যথারীতি চেয়ার দুটি পুনরায় প্রেস ক্লাবে ফিরিয়ে দেন। বিষয়টি ক্লাবের একাধিক সদস্যের জানা ছিল এবং এতে কোনো ধরনের অনিয়ম বা অসদুদ্দেশ্য ছিল না।

দুঃখজনকভাবে, ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট উপেক্ষা করে সিসিটিভি ফুটেজের একটি অংশ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চেয়ার চুরি’ বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের প্রচারণা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং একজন সাংবাদিক নেতার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

আমরা মনে করি, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

একই সঙ্গে আমরা সকলকে অনুরোধ জানাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করতে এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখতে।

বিনীত,পটিয়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ

পটিয়া, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর