শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ইসলামাবাদে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

প্রতিনিধির নাম / ৩১ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে (ঈদগাঁও নদীর) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মঙ্গলবার (১৬জুন) দুপুরে তিনি জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ভাঙনস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ভাঙনের তীব্রতা ও এর ফলে বিদ্যালয়, স্থানীয় সড়ক এবং আশপাশের বসতবাড়ির ঝুঁকির বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে তাদের দুশ্চিন্তার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “জনগুরুত্বপূর্ণ এই এলাকাটিকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। বিদ্যালয়সহ স্থানীয় বসতবাড়ি ও অবকাঠামো রক্ষায় ভাঙন পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমন্বয় করে ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের ফলে দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং বিদ্যালয়সহ জনবসতি নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

​পরিদর্শনকালে জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানী, বিএনপি নেতা মোজাম্মেল হক সাবেক ছাত্রদল নেতা নুরুল হুদা নকশাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর