নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা,উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা (অস্থায়ী হল) জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার -৩ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন সরকারী কর্মকর্তা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।