শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রতিনিধির নাম / ৪২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দুটি চাঞ্চল্যকর ঘটনার তদন্তে জেলা পুলিশের সর্বোচ্চ তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল ১৬ জুন ২০২৬ খ্রি. চিরিরবন্দর থানার আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুটি অজ্ঞাত লাশ এবং নশরতপুর ইউনিয়নে সংঘটিত একটি ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদী থেকে দুই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার মহোদয় স্বশরীরে নদী তীরবর্তী ওই ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় হতে নশরতপুর ফকিরপাড়া এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে এই স্থানটিও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার সার্বিক অগ্রগতির খোঁজ নেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

চিরিরবন্দর থানা পুলিশের দ্রুত ও পেশাদার অভিযানের ফলে উক্ত ধর্ষণ মামলার ঘটনায় জড়িত আসামিদের ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিদের আইনের আওতায় আনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

দিনাজপুর জেলা পুলিশ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর