শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

প্রতিনিধির নাম / ৪৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: ১৬ জুন সোমবার রাতে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে অভিযান চালিয়ে গাজী রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম আলী (৪৪) কে ১টি মটরসাইকেল, ৬০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ও ৫ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে উল্লেখিত ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাজা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক জায়েদ আলী জাফরীর সঙ্গে রেইডিং টিম হিসেবে এএসআই ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন ও ওয়্যারলেছ অপারেটর ফেরদৌস আহম্মেদসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

সে সময় বহিরাগত মাদক কারবারি পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হাশেম আলীর নিকট হতে এজাহারে বর্নিত অবৈধ মালাগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত হাসেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ)/১৯( খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে।

আসামিকে যথাসাথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর