শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

প্রতিনিধির নাম / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

পটিয়া প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন: চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ কচুয়াই (কালো মসজিদ) এলাকাবাসীর যৌথ উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল আজ বুধবার (১৭ জুন) থেকে শুরু হতে যাচ্ছে । প্রতিদিন বাদে মাগরিব থেকে মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিল উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ঈমানী চেতনা জাগ্রত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজকরা সকলের প্রতি মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

এবং “প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় মাহফিলের আয়োজন করা হয়েছে।”

১ম দিবস (১লা মহররম, ১৭ জুন, বুধবার):

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী। তিনি “পবিত্র কারবালা মাহফিলের গুরুত্ব ও উপকারিতা” বিষয়ে আলোচনা করবেন।

২য় দিবস (১৮ জুন, বৃহস্পতিবার):

হযরত মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী “হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর জীবনী” নিয়ে আলোচনা করবেন।

৩য় দিবস (১৯ জুন, শুক্রবার):

মাওলানা মুফতি এয়ার মোহাম্মদ রেজভী আলকাদেরী “হযরত ওমর ফারুক (রাঃ)-এর জীবনী” উপস্থাপন করবেন।

৪র্থ দিবস (২০ জুন, শনিবার):

মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমী “হযরত ওসমান (রাঃ)-এর জীবনী” আলোচনা করবেন।

৫ম দিবস (২১ জুন, রবিবার):

শাহজাদা সৈয়্যদ মাওলানা সৈয়দুল বারী আলকাদেরী “হযরত আলী (রাঃ)-এর জীবনী” নিয়ে বক্তব্য রাখবেন।

৬ষ্ঠ দিবস (২২ জুন, সোমবার):

মুফতি ইদ্রিস আনসারী “আহলে বাইতের গুরুত্ব ও ভালোবাসা” বিষয়ে আলোচনা করবেন।

৭ম দিবস (২৩ জুন, মঙ্গলবার):

মাওলানা সায়ের এমদাদুল ইসলাম আলকাদেরী “নাতে মুস্তফা (সাঃ)-এর গুরুত্ব” তুলে ধরবেন।

৮ম দিবস (২৪ জুন, বুধবার):

মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী আলকাদেরী “পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও অবহেলার শাস্তি” বিষয়ে আলোচনা করবেন।

৯ম দিবস (২৫ জুন, বৃহস্পতিবার):

মাওলানা এনামুল হক আলকাদেরী “ইমাম হোসাইন (রাঃ)-এর শাহাদাত” নিয়ে আলোচনা করবেন।

১০ম দিবস (২৬ জুন, শুক্রবার):

মাওলানা হাসানুল হক আলকাদেরী “ইয়াজিদের পরিণতি” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা বশির রেজভী আলকাদেরী। অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা কামরান উদ্দীন জিহান। নাত ও ক্বিরাত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম

উক্ত মাহফিল সফল করতে সার্বিক সহযোগিতা করছে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর