শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ঈদগাঁওতে একরাতে ৬ বার লোডশেডিং

প্রতিনিধির নাম / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁওতে তীব্র লোডশেডিং চলছে। ফলে গরমে অতিষ্ঠ হয়ে পড়েন নারী-পুরুষসহ শিশু কিশোরেরা।

জানা যায়,ঈদগাঁও বাজারে বিদ্যুৎ বিভ্রান্ট চরমে উঠেছে। দেখার যেন কেউ নেই। বাজারে বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বানিজ্য নিয়ে থমকে যাচ্ছেন। কম্পিউটার, ফটো কপি, প্রিন্ট,বরফ মিল,রাইসমিলসহ আরো ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বিদ্যুৎ যতক্ষণ থাকবে,ততক্ষণ আয়ের চাকা ঘুরবে। বিদ্যুৎ স্থায়ী হচ্ছেনা।

এছাড়া বাজার কেন্দ্রীক হাসপাতাল,এক্স-রে,প্যাথলজি সেন্টার ও ডেন্টাল চিকিৎসালয় রয়েছে। ফ্রিজে দামী ইনজেকশন আছে। রোগীর সেবার প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে। ঘন ঘন লোড শেডিংয়ের কারনে হাসপাতালের জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়। ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লাজুড়ে অসংখ্য ঘরবাড়ীতে ফ্রিজ,রাইস কুকার,মটরসহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু জিনিস রয়েছে।

মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে রাত একটা পযন্ত ৬টি বার লোডশেডিং চোখে পড়েছে। যার ফলে শিশু,কিশোরসহ নারী পুরুষরা বিপাকে পড়েন গরমে। চার্জিং ফ্যানও দীর্ঘক্ষন স্থায়ী হয়না।

ব্যবসায়ী ছৈয়দ করিম জানান,ঈদগাঁও বাজারও আশপাশ বিদ্যুৎ লোডশেডিং চলছে। ব্যবসার দিকে লক্ষ্য রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।

ঈদগাঁও জোনাল অফিস এ বর্তমান পীক ডিমান্ড ১৯ মেগাওয়াট তার বিপরীতে বরাদ্দ ১০ মেগাওয়াট। লোডশেডিং ৯ মেগাওয়াট ফলে অর্ধেক লাইন বন্ধ রেখে বাকি অর্ধেক চালু রাখতে হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশের কথা জানিয়েছেন পবিস,ঈদগাঁও জোনাল অফিস এজিএম মো: আলমগীর কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর