শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে গ্রেফতার-৭

প্রতিনিধির নাম / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে। একই সঙ্গে পৃথক অভিযানে  অপরাধে জড়িত সন্দেহে আরো ৫জনকে আটক করা হয়।

পুলিশ সূত্র মতে,গোপন সংবাদের ভিত্তিতে ১৭ই জুন দুপুর দেড়টার দিকে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদের বাঁশঘাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতে নাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হল,জিয়াবুল বশর ও আনোয়ার হোসেন। তারা উভয়ে জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা সেবন কাজে ব্যবহৃত ৬টি প্লাস্টিকের পাইপ, ৪টি লাল রঙের বোতলের ছিপি,একটি গ্যাস লাইটারসহ ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত একটি ফয়েল পেপার জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ঈদগাঁও থানার মামলা নং-১৪, ১৮ জুন ২০২৬।

এদিকে থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত অন্যান্য অভিযানে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুইজন সিআর পরোয়ানাভুক্ত, একজন জিআর পরোয়ানাভুক্ত এবং দুইজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

সিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন রবিয়া বসরীও জান্নাত আরা বেগম। জিআর পরোয়ানা ভুক্ত আসামি হলেন,দেলোয়ার হোসেন। এছাড়া অপরাধে জড়িত থাকার সন্দেহে আনোয়ার হোসেন ও মো. ইব্রাহিমনামে দুইজনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে বৃহস্পতিবার (১৮ জুন) আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছেন ঈদগাঁও থানা কে মাদকমুক্ত রাখতে এবং যেকোন ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতে জোরালোভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর