শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: ১৮ জুন বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আবু জাফর আল মুনছুর (৪৩) নামীয় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি রাজশাহী চিনিকল এলাকার পবা থানা হরিয়ানদহের স্থায়ী বাসিন্দা আব্দুর রিশদের ছেলে।

ঘটনার সময় তিনি ঠাকুরগাঁ থেকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাগিনার পরীক্ষার খবরা খবর নিতে যাওয়ার পথে হোন্ডা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে পরবর্তীতে দশমাইল হাইওয়ে থানা পুলিশ এসে আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের নিকট হস্তান্তরের জন্য হাসপাতালেই হাইওয়ে পুলিশ টিম অপেক্ষমান।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনি সকল প্রক্রিয়া যথাযথ অনুসরণ করে লাশ হস্তান্তর করা হবে

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর