শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

ঈদগাঁওতে যোগদানের ১মাস ৯দিনের মাথায় ইউএনও মংচিংনু মারমার বদলি 

প্রতিনিধির নাম / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইউএনও মংচিংনু মারমার যোগদানের একমাস পূর্ণ হতেই বদলি আদেশ জারি করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বুধবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এক আদেশের মাধ্যমে তাকে সিলেট বিভাগে ন্যস্ত করেছেন। তার বদলির সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন মহলে মিশ্র প্রতি ক্রিয়া প্রকাশ করতে দেখা যায়।

এরমধ্যে উপজেলার উন্নয়ন প্রত্যাশী সচেতন জনগণের অভিমত, এ উপজেলায় বিগত পাঁচ বছরেও কোন অবকাঠামো গড়ে ওঠেনি। এমতাবস্থায় বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি এবং নিয়মিত এ্যাসিল্যান্ড পদায়ন না হওয়ায় উপজেলার সামগ্রিক উন্নয়নে স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে বিগত ৫ মাসের মধ্যে দুই কর্মকর্তার বদলি।

যোগদানের একমাস পূর্ণ হতেই ইউএনও মংচিংনু মারমার বদলির আদেশকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মনে করছেন।

প্রসঙ্গত, ১০ মে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে ঈদগাঁও উপজেলায় যোগদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। যোগদানের ১ মাস ৯ দিনের মাথায় পুনরায় বদলি আদেশ হল তার। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং বান্দরবান জেলার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর