শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম / ৮৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী। মৃত্যকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানা গেছে , শনিবার বিকালের দিকে বাড়ির উঠানে আমত্ব শুকানোর জন্য যান স্বপ্না সাহা। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠানে থাকা নারিকেল গাছ ভেঙে পড়ে তার শরীরের উপরে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাটিরাঙ্গা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

​নিহত নারীর পরিবারে এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর