শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু

প্রতিনিধির নাম / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ“করব মোরা ফল চাষ,সংরক্ণ করবো বারো মাস এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিসার এর কার্যালয়ের সামনে এ মেলার আয়োজন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফল মেলার শুভ উদ্বোধন করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহজালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,সহ ফল মেলায় আগত বিভিন্ন ইউনিয়নের ফলচাষীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত নানা জাতের দেশীয় ও পুষ্টিকর ফলের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “আমাদের দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। নতুন প্রজন্মের কাছে এসব ফলের পরিচিতি বাড়াতে এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাসায়নিকমুক্ত ফল উৎপাদন ও বিপণনে সবাইকে এগিয়ে আসতে হবে।”ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায়,শিক্ষা প্রতিষ্ঠানে, বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, ৩ দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা তাদের উৎপাদিত হরেক রকমের দেশি-বিদেশি ফল নিয়ে স্টল সাজিয়েছেন। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর