মোঃ আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০ জুন ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, বৈষম্যবিরোধী মামলার ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।আরো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন দৈনিক জাতীয় পত্রিকা স্টাইল করে