শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ইসলামপুরে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাত, চমেকে প্রেরণ 

প্রতিনিধির নাম / ৩১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও উপজেলার ইসলামপুরের উত্তর নাপিতখালীতে মিন্টু নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে নতুন বাজার এলাকায় ঐ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। আহত মিন্টু ঐ এলাকার ওমর আলীর ছেলে। অভিযুক্ত হামলাকারী একই এলাকার ভুক্তভোগী মিন্টুর চাচাতো ভাই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে, দীর্ঘদিন ধরে ওমর আলীসহ অপর ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোন স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে পূর্বে থেকে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার সকালে মিন্টু নতুন বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মিন্টুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এলাকাবাসী জানান, বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এমন ন্যক্কারজনক সহিংসতা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর