শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

পাহাড় কাটা ও করিডোর দখলে তীব্র সংকট… ঈদগাঁওতে মেহেঘোনায় মানুষ-হাতি সংঘাত নির সনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম / ১৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: বন্য হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষ–হাতির মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত কমাতে ঈদগাঁওতে বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) উত্তর বনবিভাগের অধীনস্থ মেহেরঘোনা রেঞ্জ সদরে আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দা,সামাজিক বনায়নের উপকার ভোগী ও বন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সভায় মূল প্রতিপাদ্য ছিল,“বন বাঁচলে হাতি বাঁচবে, হাতি বাঁচলে বাঁচবে আমাদের প্রকৃতি” যা উপস্থিত সবাই একবাক্যে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরঘোনা বিট কর্মকর্তা রাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, পাহাড় কাটা, বনভূমির গাছ নির্বিচারে উজাড়সহ বন্য হাতির প্রাচীন চলাচল পথ (করিডোর) দখল হয়ে যাওয়ার কারণে হাতির স্বাভাবিক আবাসস্থল মারাত্মক ভাবে সংকুচিত হচ্ছে।

খাদ্য ও নিরাপদ আশ্রয়ের অভাবে হাতির দল বাধ্য হয়ে লোকালয়ে প্রবেশ করছে, যার ফলে সৃষ্টি হচ্ছে প্রাণহানি ও সম্পদের ক্ষতিসহ অনা কাঙ্ক্ষিত সংঘাত।

তিনি আরও বলেন, হাতির চলাচলের পথে কোন ধরনের স্থায়ী স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি করা যাবেনা। লোকালয়ে হাতি প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিম বা সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে হবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

সভায় স্থানীয় জনগণ বন্য হাতি সুরক্ষায় বন বিভাগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিতরা মনে করেন,সচেতনতা বৃদ্ধি, সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংঘাত দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর