শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম / ৪৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃ ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে গভীর রাতে ৪টি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে (সোমবার ২২ জুন) রাত ২টায়। দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত বাড়ি ০৪টিতে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়। এ সময় লুটপাটের পাশাপাশি এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। লামায় ফাইতং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকায় এ’ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাঙ্গাঝিরি গ্রামের মৃত নুরুল হকের ছেলে নুর আলম এবং একই গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তার ও ফাইতং উচ্চ বিদ্যালয় পূর্ব পাশে সুনিয়া আক্তার, আহমদ কবির মিয়া খামার, বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে তাণ্ডব চালায়।

ভুক্তভোগী নুর আলমের বাড়ি থেকে ডাকাত দল দুটি মোবাইল ফোন, একটি বিদেশি টর্চলাইট এবং নগদ ৪ হাজার টাকা লুট করে। পরে তারা পাশের বুলবুলি আক্তারের বাড়িতে প্রবেশ করে চারটি মোবাইল ফোন ও চারটি টর্চলাইট নিয়ে যায়। লুটপাটের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দিলে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে আহত করে এবং পরে পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানায়।

এ বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এস আই) মিনহাজুল ইসলাম প্রতিবেদক’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর