শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

পেকুয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: হামলায় আহত ৪, জামাতার হাত বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম / ১৪৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দরগামুড়া এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে পরিবারের দাবি। গত ১৮ জুন বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— নুরুন্নবীর মেয়ে জোবাইদা বেগম (৩৫), তার ১৩ বছর বয়সী ছেলে হাসান, জামাতা মো. পারভেজ (৪০) এবং নুরুন্নবী (৭০)। পরিবারের দাবি, হামলায় মো. পারভেজের একটি হাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং জোবাইদা বেগমের হাতের চামড়ার সঙ্গে ঝুলে থাকা একটি আঙুল কেটে ফেলতে হয়েছে। এছাড়া হাসানের মাথা ও হাতে গুরুতর জখম হয়েছে। তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, জীবিত অবস্থায় নুরুন্নবী তার বসতভিটার সম্পত্তি সন্তানদের মধ্যে বণ্টন করে দেন। কিন্তু ছেলে আজিজুর রহমান নিজের অংশ পাওয়ার পরও অন্য ভাই-বোনদের সম্পত্তি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি দখল ঠেকাতে গেলে নুরুন্নবীকে মারধর করা হয়। পরে তিনি পেকুয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গেলে আজিজুর রহমান পালিয়ে যান। পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর তিনি ধারালো দা নিয়ে বাড়িতে এসে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, প্রথমে বাবা-মাকে আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি বড় বোন জোবাইদা বেগমকে কুপিয়ে আহত করেন। মাকে রক্ষা করতে গেলে জোবাইদার ছেলে হাসানও হামলার শিকার হয়। পরে পালিয়ে যাওয়ার সময় জোবাইদার স্বামী মো. পারভেজকে পেছন দিক থেকে কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুর রহমান এর আগেও একাধিকবার ধারালো অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করেছেন। স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছায়নি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও স্থানীয়রা।

ভুক্তভোগী পারভেজ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “আমি কোনো ঝামেলার মধ্যে ছিলাম না। হঠাৎ পেছন থেকে এসে আমার ওপর হামলা চালানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন আমার হাত আর আগের মতো হবে না। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “অভিযোগ পাওয়া মাত্র মামলা রেকর্ড করা হবে। হামলাকারীকে আটকের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর