শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিনিধির নাম / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে পৌর এলাকার মেডিকেল রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জের ধরেই এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রজব আলীর সাথে দীর্ঘদিন ধরেই তার এক বন্ধুর মাদকসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে মেডিকেল রোড এলাকায় তাদের মধ্যে বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে অভিযুক্ত বন্ধু নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রজব আলীকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মাদককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর