শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে আগুন এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে 

প্রতিনিধির নাম / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি রাজশাহী স্টোর নামক গার্মেন্টস  দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন| খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ˆবদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে| তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনা রশিদ সাবেক এমপি এবং চাঁপাইনবাবগঞ্জের এক ও তিন নম্বর আসনের এমপি মহোদয় অগ্নিকাণ্ডের পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সান্ত্বনা দেন,

তবে আগুনে চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর