শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এস্কাফ (Eskuf) উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ।

বুধবার (২৪ জুন ) সকাল ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার উত্তর সাকুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জুয়েল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর সাকুপাড়া গ্রামের মৃত ওবায়দুর রহমান ও মৃত আমেনা বেগমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর