শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ জুন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট থেকে মোট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর