শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন শফিউল্লাহ মিলন

প্রতিনিধির নাম / ৩৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটাব এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিউল্লাহ মিলন।

জানা যায়, ৫২ নম্বর হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছিল না। ফলে বিদ্যালয় সংলগ্ন মাঠ ও সড়কে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকত। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারত না। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিউল্লাহ মিলন নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারউজ্জামানের তত্ত্বাবধানে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাস্তার দুই পাশে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দুটি স্থায়ী চৌবাচ্চা নির্মাণের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠ প্রায় সারা বছরই ব্যবহার অনুপযোগী হয়ে থাকত। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারত না এবং বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাতায়াতেও চরম ভোগান্তির শিকার হতো।

নতুন এই উদ্যোগের ফলে মাঠটি আবারও শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা-সহায়ক কার্যক্রমের জন্য উন্মুক্ত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শফিউল্লাহ মিলন বলেন, “শিশুদের সুন্দর পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমি নিজ উদ্যোগে এ কাজ করেছি।

ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।”

এলাকাবাসী মনে করছেন, বিদ্যালয় ও আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ প্রতিদিন কয়েক হাজার মানুষ উপকৃত হবেন এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর