নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে গবির,অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ফ্রি খাবার পরিবেশন করা হয়।
শুক্রবার (২৬ জুন) পবিত্র জুমার নামাজের পর গরিব,অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে চতুর্থ বারের মত একবেলা ফ্রি খাবার কর্মসূচি সম্পন্ন হয়। ক্ষু্ধা্ত লোকজন খাবার পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হন।
কর্মসূচি তদারকি করেন মনির আহমদ। অংশ নেন,তরুন আইনজীবি মোবারক হোসাইন সাঈদ ঈদগাঁও কলেজের প্রভাষক আনিছুর রহমান আনিছ,ব্যবসায়ী শিপনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন,সমাজের অসহায়,দরিদ্রও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই নিয়মিতভাবে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে
প্রতি শুক্রবার নিয়মিত ফ্রি খাবার পরিবেশনের মতো মহৎ উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ
উল্লেখ্য, প্রতিসপ্তাহে একেক জন করে ফ্রি খাবার ব্যবস্থা করেন আর্থিক সহযোগিতার মাধ্যমে।