শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

রূপগঞ্জের পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রতিনিধির নাম / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে।

২৫জুন বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে এ অভিযোগ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাদে পানি জমে থাকে। বিদ্যালয়ের ছাদ রক্ষার জন্য ছাদ বাগান করা যাবে না। ভবনের ছাদ পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ডেমেজ হওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র ছাত্রী ও শিক্ষকরা শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষের ভিতরে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ওয়ালে দেখা দিয়েছে ফাটল।

উত্তর পার্শ্বের ভবনের পশ্চিম পার্শ্বের ছাদ ঘেঁষে একটি গাছ মোটা হয়ে প্রায় এক ফুট পরিমাণ ছাদের ভিতরে প্রবেশ করেছে। প্রচন্ড ঝড়ের সময় বাতাসে গাছ দুলে ভবনের ছাদে ধাক্কা লাগার কারণে ভবনে ফাটল ধরে গেছে। বৈদ্যুতিক তার বেয়ে পানি পড়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে যেকোন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের উপর ঝুলে থাকা গাছের ডালপালা থেকে পাতা ঝরে ছাদে পড়ে এবং বৃষ্টি শেষ হওয়ার পরও দুই তিনদিন ছাদে জমে থাকা পানি গড়িয়ে পড়ে।

এমতাবস্থায় ছাদের উপরের গাছের ডাল-পালা কেটে ফেলতে হবে। ভবনের পশ্চিম পার্শ্বের মারাত্মক ক্ষতিকর গাছটিও কেটে ফেলতে হবে। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।

পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, আমি মাত্র কয়েকদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর