শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সাতকানিয়ায় পুরানগড়ে চুরি প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন, নিরাপত্তা জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিনিধির নাম / ৪৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন: চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানার অন্তর্গত ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক সময়ে ঘরে ঘরে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর উদ্যোগে একটি সচেতন নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৬ জুন ২০২৬, শুক্রবার রাত ৯টায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার সার্কেল অফিসার আরিফুল ইসলাম ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির সাবেক প্রকৌশলী আবদুল হাই চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুজিবুর রহমান সিকদার, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন এবং মো. ইসমাইল উদ্দিন।

চুরি হওয়া পরিবারের পক্ষ থেকে কুরবান আলী ও আলী আকবর সাম্প্রতিক চুরির ঘটনাগুলো তুলে ধরে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আবদুর রহিম সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপিr সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বক্তারা বলেন, সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া, চুরি, ডাকাতি, খুন ও ধর্ষণসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সহযোগিতায় অপরাধী চক্রের আস্তানা নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও তরুণদের ইতিবাচক মোটিভেশনের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গঠনের ওপরও বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর