শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

HWPL বিশ্ব শান্তি সংস্থা ও বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ

প্রতিনিধির নাম / ৩৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে HWPL বিশ্ব শান্তি সংস্থা এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্স সোসাইটি (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা।

রবিবার (২৮ জুন) বিকেল ৫টা থেকে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী-এর সার্বিক সহযোগিতায় এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় মসজিদ এলাকা, মাসদাইর কবরস্থান সংলগ্ন এলাকা, চাষাড়া রেলওয়ে স্টেশন এবং নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে অবস্থানরত অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নিজ হাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং অসহায় মানুষের খোঁজখবর নেন।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক ডিএম মাইনউদন, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, সাংবাদিক সাইদুর রহমান, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক কর্তব্যও। মানবসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

খাবার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে BHDS ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী বলেন,

“মানুষের সেবা করাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন স্থানে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছি। এই কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে, ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাই, যেন মানবসেবার এই উদ্যোগ আরও বিস্তৃত করতে পারি এবং সবসময় মানুষের পাশে থাকতে পারি।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে সমাজে দারিদ্র্য, ক্ষুধা ও মানবিক সংকট অনেকটাই লাঘব করা সম্ভব হবে।

খাবার গ্রহণকারী অসহায় মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এমন মানবিক উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা। তারা BHDS ও HWPL-এর এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সৌহার্দ্যপূর্ণ ও মানবিক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে সংগঠন দুটির মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার আরও একবার ফুটে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর