শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

প্রতিনিধির নাম / ৩৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মুহাম্মদ আকতার উদ্দিন প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের নতুন ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে ২৮ জুন ২০২৬ (রোববার) সকাল ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শাহেদুল আনোয়ার সিকদার।

সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. ইদ্রিস সিকদার (জমিদাতা সদস্য)। সহ-সভাপতি নির্বাচিত হন সৈয়দ আহমদ (ইউপি সদস্য, ৬ নম্বর ওয়ার্ড)।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য হিসেবে আবু বক্কর, নুরুল আলম, সাদিয়া সোলতানা ও রানু আক্তার; শিক্ষক সদস্য হিসেবে শাহেদুল আনোয়ার সিকদার (উচ্চ বিদ্যালয়ের শিক্ষক); শিক্ষানুরাগী সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আবু সুফিয়ান চৌধুরী (পুরুষ) ও রুমি আক্তার (মহিলা); শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কুমার দাশ দায়িত্ব পালন করবেন।

সভায় উপস্থিত সদস্যরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর