শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

অফিসে অনুপস্থিতি: নরসিংদী সদর এসি ল্যান্ডসহ ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিনিধির নাম / ৬০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনের সময় অনুপস্থিত থাকার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মিফতাহুল হাসানসহ আটজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (২৮ জুন) নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন— কানুনগো মোহাম্মদ খলিলুর রহমান, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হিটলু চন্দ্র বাউল, নাজির কাম ক্যাশিয়ার মো. সাহিদুজ্জামান মৃধা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হানিফ ভূঁইয়া ও মো. মজিবুর রহমান, অফিস সহায়ক মো. মহসিন মিয়া এবং চেইনম্যান মোবারক হোসেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৯টা ৫ মিনিটে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকস্মিকভাবে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে গিয়ে অফিসটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় সেখানে কেবল একজন ঝাড়ুদার উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে ৯টার মধ্যে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হন। সিনিয়র সচিব সকাল ৯টা ৩৫ মিনিটে অফিস ত্যাগ করেন।

পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে পত্রপ্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর