শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ 

প্রতিনিধির নাম / ২৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্যের মান নিম্নমানের ও বেড়েছে প্যাকেজের দাম। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

তাদের অভিযোগ, আগে যেখানে সয়াবিন তেল দেয়া হতো, সেখানে এখন চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল দেয়া হচ্ছে। এ ছাড়া সাবান ও ডিটারজেন্টের মানও অনেক নিম্নমানের।একই সাথে একটি প্যাকেজের দাম ৪৭০ টাকা থেকে বেড়ে ৬৭০ টাকা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, একই প্যাকেজের আওতায় সাবান, ডিটারজেন্ট পাউডার এবং চালের ব্রান থেকে তৈরি ভোজ্যতেল বিতরণ করা হচ্ছে। যার প্রস্তুতকারক কোম্পানি নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে।

টিসিবি কার্ডধারী কয়েকজন সুবিধাভোগীদের সাথে কথা বলে জানা যায়,প্যাকেজের কোন পণ্যের মানই সন্তোষজনক নয়। সাবান দিয়ে কাপড় ভালোভাবে পরিষ্কার হয় না। ডিটারজেন্ট দিয়ে কাচলেও কাপড় সহজে পরিষ্কার হতে চায় না। ভোজ্যতেল রান্নায় ব্যবহার করলেও স্বাদ পাওয়া যায় না। আগে কম দামে ভালো মানের সয়াবিন তেল পাওয়া যেত। এখন বেশি দাম দিয়ে নিম্নমানের পণ্য নিতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে টিসিবির ডিলার মেসার্স ভাই ভই ট্রেডার্সের মালিক মো: বাবলুর রহমান বলেন, টিসিবি থেকে যে যে পণ্য সরবরাহ করা হয়, সেটিই তারা বিক্রি করেন। পণ্যের মান বা দাম নির্ধারণে তাদের কোনো ভূমিকা নেই।নিম্নমানের পণ্য হওয়ায় অনেকে এ সকল পণ্য নিতে না চাওয়ায় আমরা পড়েছি চরম ভুগান্তিতে।

এ ব্যাপারে জানতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ঝিনাইদহ থেকে টিসিবির এ পণ্যগুলো সরবরাহ করা হচ্ছে। এ ব্যাপারে আমি তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর