শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

দক্ষিণপাড়া কবরস্থান পরিচালনায় ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রতিনিধির নাম / ১৫১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

রিপোর্টার মোঃ আলমগীর হোসেন সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ: মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থানের সার্বিক

পরিচালনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, উন্নয়ন এবং দাফন কার্যক্রম আরও সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গত ১৯ জুন ২০২৬ তারিখে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ১২ জুন ২০২৬ তারিখে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বাসিন্দা এবং সমাজসেবীদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কবরস্থানের সার্বিক ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা জোরদার, উন্নয়ন কার্যক্রম, হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দাফন কার্যক্রম

সুশৃঙ্খলভাবে সম্পাদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মিজমিজি দক্ষিণপাড়া কবরস্থান পরিচালনা কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে জাহাঙ্গীর আলম সভাপতি এবং ইকবাল হোসেন (ভেন্ডার) সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কবরস্থানের ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে এবং এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক সেবার মান আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর