শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

গুইমারায় কৃষকের ৬০০ চারা গাছ কেটে ফেলার অভিযোগ, প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি

প্রতিনিধির নাম / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

গুইমারা প্রতিনিধি, গুইমারা, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে আম- পেয়ারা- কলা ও মরিচ গাছের প্রায় ৬০০টি গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী মো. মকিম জানান, গত ১ জুলাই ২০২৬ (মঙ্গলবার) দিবাগত রাতে প্রায় ১ একর জমিতে রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ৬০০টি চারা গাছ কেটে ফেলে। এ ঘটনায় তিনি স্থানীয় বনি আমিন ও চাইহলাও মারমাকে দায়ী করে অভিযোগ করেছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং সেই বিরোধের জের ধরেই এ নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। তারা বিগত ২০২৫ ইং সনেও তারা উক্ত ভূমি থেকে প্রায় ৫০০টি আম গাছ কেটে ফেলেন যার মামলা এখনো খাগড়াছড়ি কোর্টে চলমান রয়েছে। এছাড়াও আরো কয়েকবার তারা উক্ত ভূমিতে রোপনকৃত চারা কেটে ফেলেন। এনিয়ে সামাজিক বিচারও তারা মানেন না।

তিনি আরও জানান, ব্যাংক ও বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে তিনি বাগানটি গড়ে তুলেছিলেন। কিন্তু রাতারাতি শ্রম ও বিনিয়োগের ফল ধ্বংস হয়ে যাওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পূর্বেও স্থানীয় বনি আমিন তার এমন ক্ষতি করায়

ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা এবং তার ক্ষয়ক্ষতির যথাযথ প্রতিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় বিরাজমান উত্তেজনা প্রশমিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর