শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

প্রতিনিধির নাম / ৪৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে এসেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক, ঢাকা রমনা কালী মন্দিরের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস।
শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি একদল পুণ্যার্থীর সঙ্গে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

পরিদর্শনকালে অপর্ণা রায় দাস ও উপস্থিত অতিথিরা কান্তজিউ মন্দিরের অনন্য টেরাকোটা শিল্পকর্ম, নান্দনিক স্থাপত্যশৈলী এবং সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী এই স্থাপনাটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মন্দির প্রাঙ্গণে উপস্থিত দর্শনার্থী ও পুণ্যার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন অতিথিরা। কান্তজিউ মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব ও পর্যটন সম্ভাবনা তুলে ধরে এর ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর