শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশ কর্তৃক পৃথক পৃথক অভিযান: মাদক ও স্বর্ণসহ গ্রেফতার ০৭ জন

প্রতিনিধির নাম / ৬৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় বিভিন্ন অপরাধে, নিয়মিত মামলায়, পরোয়ানামুলে মাদকসহ সর্বমোট গ্রেফতার ৩২ জন, এর মধ্যে মাদক ও স্বর্ণসহ গ্রেফতার ০৭ জন।

ঘটনা-১: মনোহরদী থানা পুলিশের একটি দল হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিপুল মুন্সী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার হেফাজত থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনা-২: মনোহরদী থানা পুলিশ চালাকচর বাজার স্বর্ণপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফরহাদ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তল্লাশিকালে তার কাছ থেকে ১ ভরি ৩ আনা ৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়।

ঘটনা-৩: জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রায়পুরা থানার জাহাঙ্গীরনগর এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ মোহাম্মদ পারভেজ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনা-৪: নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কফ (ESkuf) সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মাধবদী থানার নলুয়া গ্রামের জহরলাল দাসের ছেলে শ্যামল কুমার দাস (৩৮) এবং একই থানার দড়িপাড়া গ্রামের গুলজার হোসেনের ছেলে সবুজ মিয়া (২৬)।

ঘটনা-৫: পলাশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে আঃ বাছেদ (৫৬) নামের একজনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং জোনাইদ হোসেন ঝন্টু (২০) নামের অপরজনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পরোয়ানামূলে আরও ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

ঘটনা-৬: মনোহরদীতে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ সর্বমোট ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মনোহরদী থানার নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টমূলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নরসিংদী জেলাকে মাদকমুক্ত এবং অপরাধ দমনে জেলা পুলিশের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর