শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন, মূল্যায়ন পরীক্ষায় প্রথম রোমানা আক্তার

প্রতিনিধির নাম / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মুহাম্মদ আবুবক্কর ছিদ্দিক মহেশখালী: কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় সারাদেশের ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালার সমাপনী দিনে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন সাংবাদিক রোমানা আক্তার।

গত ২, ৩ ও ৪ জুলাই কক্সবাজার পৌরসভার ঝাউতলাস্থ সাইমন রোডে অবস্থিত ওয়াস ট্রেনিং সেন্টারে (ডিপিএইচই)- এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা (মোজো), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের কৌশল।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডা. এনায়েত করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী। কর্মশালা সঞ্চালনা করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফরিদুল আলম শাহীন।

আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান গণমাধ্যমের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর