শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য জৌথান বম গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের থানচিতে যৌথ অভিযানে অস্ত্রসহ জৌথান বম (৫২) নামে কেএনএফের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে ৫৭ রাউন্ড কার্টুজ, একটি ওয়ার্লেস, ছুঁড়ি ও একনলা বন্দুক উদ্ধার করা হয়।শনিবার (০৪ জুলাই) সকালে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শেরকর পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জৌথান বম সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরকর পাড়ার গ্রামে লালপিয়ান বমের ছেলে।স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত তিনদিন ধরে থানচি দুর্গম এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযানে থানচি দুর্গম এলাকার শেরকর পাড়া থেকে কেএনএফ সদস্য জৌথান বমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনীরা।

নাম প্রকাশের অনিচ্ছুক এক ইউপি সদস্য জানিয়েছে, জৌথান বমক কেএনএফের সহযোগী হিসেবে কাজ করতেন। সে কখনো কুলি হিসেবে আবার কখনো তাদের আস্তানায় প্রশিক্ষণ মাঠে যেতেন। তাকে এসবের কাজে জড়িত না হওয়ার জন্য বহুবার বারণ করেছি কিন্তু কথা শোনেননি। বরং আমাকে ধরিয়ে দিতে হুমকি দিয়ে আসছিল। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘থানচির দূর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে সেনাবাহিনী আটকের পর পুলিশে কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর