শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

প্রতিনিধির নাম / ৩৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (৩ জুলাই) দিনগত রাতে মাতামুহুরী নদীর বাজার ঘাট এলাকায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এতে থানা পুলিশ সহযোগিতা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামী নদীর ওই এলাকায় ব্লক নির্মাণের জন্য এক শ্রেণির অসাধু চক্র প্রতি রাতে অবৈধভাবে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অভিযান চালায় প্রশাসন।

অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর প্রবাহের জন্য স্বাভাবিক হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর